1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

নতুন ১০ টাকার নোট বাজারে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দশ টাকা মূল্যমান ব্যাংক নোটের ব্যাপক চাহিদা থাকে প্রতি বছর। চাহিদার প্রতি লক্ষ্য রেখে দ্রুততম সময়ে বাজারে পর্যাপ্ত পরিমাণ দশ টাকার নোট সরবরাহ করা হবে।

বিদ্যমান দশ টাকা মূল্যমান নোটের সম্মুখভাগের ইন্টাগ্লিও (অসমতল ছাপা) মুদ্রণ ব্যতীত বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর সংবলিত দশ টাকা মূল্যমান ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।

আজ রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান দশ টাকা মূল্যমান ব্যাংক নোটের মূল রং, ডিজাইন ও আকার অপরিবর্তিত রয়েছে। নোটের সম্মুখভাগে উপরে বাম কোণে মুদ্রিত ‘১০’ ও মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি ‘লালচে’ এর পরিবর্তে ‘সাদা’ এবং গভর্নর এর স্বাক্ষর কালোর পরিবর্তে লালচে-খয়েরি রঙে মুদ্রিত হয়েছে।

এছাড়া নোটের সম্মুখভাগের অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য (নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোটেক্সট ইত্যাদি) এবং নোটের পেছনভাগের অফসেট মুদ্রণ অপরিবর্তিত রয়েছে। ইন্টাগ্লিও মুদ্রণ ব্যতীত মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা দশ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com