1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

পিপিপির রাজা পারভেজ পাকিস্তান পার্লামেন্টের স্পিকার হচ্ছেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৩৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) রাজা পারভেজ আশরাফ দেশটির পার্লামেন্টের স্পিকার হচ্ছেন। অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হচ্ছেন। আজ শনিবার তিনি শপথ গ্রহণ করবেন।

রাজা আশরাফ ইতোপূর্বে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

তবে প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফ দায়িত্ব গ্রহণ করলেও এখন পর্যন্ত মন্ত্রিসভা গঠন সম্পন্ন হয়নি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা শপথ গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও অন্য দলগুলো স্পিকার, সিনেট চেয়ারম্যান, রাষ্ট্রপতি, প্রাদেশিক গভর্নর ইত্যাদি পদগুলোর ব্যাপারে যতটা আগ্রহী, মন্ত্রী হতে ততটা আগ্রহী নয়। তারা মন্ত্রিসভায় না গিয়েই শাহবাজ সরকারকে সমর্থন করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। তবে শাহবাজ শরিফ চাইছেন, মন্ত্রিসভা যেন হয় সর্বদলীয়।

এদিকে আজই পার্লামেন্টের অধিবেশন হতে যাচ্ছে। এই অধিবেশন হওয়ার কথা ছিল ২২ এপ্রিল। ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ওই দিন ভোটাভুটি হওয়ার কথা ছিল। সম্ভবত আজই তা হবে।

আসাদ কায়সার পদত্যাগ করার পর পার্লামেন্টের স্পিকারের পদটি শূন্য হয়েছিল। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আগ দিয়ে তিনি পদত্যাগ করেছিলেন। পদত্যাগের পর তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সর্দার আয়াজ সাদিককে সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠান আয়োজন করতে বলেছিলেন। সূত্র : ডন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com