1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

কুমিল্লা নামে বিভাগ ঘোষণার দাবি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ২৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট  : কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) আয়োজিত আজ শুক্রবার (২২ এপ্রিল) এক ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বক্তারা কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানিয়েছেন।

তারা বলেন, আমরা কুমিল্লাবাসী কুমিল্লা নামে বিভাগ চাই। আমরা ধীরেন্দ্রনাথ দত্ত, শচীন দেব বর্মনের উত্তরসূরী। আমরা কুমিল্লা নামেই থাকবো এবং কুমিল্লা নিয়েই এগিয়ে যাব।

রাজধানীর বিজয়নগরে হোটেল-৭১ এ আয়োজিত এই ইফতার পূর্ব আলোচনায় সংগঠনের সভাপতি মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য দৈনিক প্রভাত সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল আবদুল নাসের চৌধুরী, ল্যাব এইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. এম শামীম, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মঈন উদ্দিন আহমেদ ও এক্সিম ব্যাংকের পরিচালক আব্দুল্লাহ আল জহির স্বপন।

বক্তারা বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের বৃহৎ অংশীদার। ইতিবাচক সাংবাদিকতা জাতিকে সঠিক দিক নির্দেশনা দেয়ার পাশাপাশি সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখতে পারে।

তারা কুমিল্লা সাংবাদিক ফোরামের সদস্যদের দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে কুমিল্লা তথা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখার আহবান জানান।

বক্তারা ঢাকায় কর্মরত কুমিল্লার সাংবাদিকদের তাদের লেখনীর মাধ্যমে জেলার সমস্যা, সম্ভাবনার কথাগুলো তুলে ধরে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন স্থাপনসহ ওই অঞ্চলের উন্নয়নকে তরান্বিত করার আহবান জানান।

ইফতারের আগে সিজেএফডি’র সদস্য প্রয়াত শামসুল আলম বেলাল, সাবেক সভাপতি হুমায়ুন কবির খোকন, সদস্য মমতাজ উদ্দিন, বদিউল আলম, আব্দুল হাই স্বপন ও হাবিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com