1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

বিসিএস ক্যাডার ২ ভাইকে পুরস্কৃত করতে চান প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ মে, ২০২২
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঈদের ছুটিতে বাড়িতে এসে বাবার ফুটপাতের দোকানে মিষ্টি বিক্রি করা বিসিএস ক্যাডার দুই ভাইয়ের দোকানের মিষ্টি খেতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মের প্রতি এমন নিবেদন ও শ্রদ্ধার কথা জানতে পেরে খোদ প্রধানমন্ত্রীও তাদের প্রশংসা করেছেন।

রবিবার (১ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তাদেরকে পুরস্কৃত করতে চেয়েছেন। এছাড়া ফুটপাতের ওই দোকানের মিষ্টিও নিয়ে যেতে বলেছেন। নিজ সংসদীয় এলাকার এই আলোচিত বিষয়টি জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন- রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এতে তিনি বলেছেন, ‌‘বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এনেছি। তিনি আমাকে যা বলেছেন তা হলো, দুই ভাইকে বিশেষ পুরস্কার দেওয়া উচিত। কাজের মূল্যায়ন করছে। আমার অভিনন্দন জানাবে। আমার জন্য ওই দোকান থেকে মিষ্টি আনবে। ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লেখেন- এখন আমারতো কাজ বেড়ে গেলো!

এদিকে রোববার (১ মে) সকালে ডা. মৃনাল কুমার পাল মিঠন জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সহকারী এরই মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি প্রতিমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা তাদের কাছে পৌঁছে দিয়েছেন।

তবে এখনও বিস্তারিত কিছুই ঠিক হয়নি। তার নানী স্ট্রোক করেছেন। তারা সেখানে যাচ্ছেন। সবকিছু ঠিক হলে তার ভাই ঢাকা যাবেন। আর প্রতিমন্ত্রী যেভাবে তাদেরকে নির্দেশনা দেবেন তারা ঠিক সেভাবেই মিষ্টি পাঠানোর ব্যাপারে প্রস্তুতি নেবেন বলেও জানান ডা. মিঠন।

ফুটপাতে থাকা বাবার পুরনো মিষ্টির দোকানে বসে মিষ্টি বিক্রি করছেন- বিসিএস ক্যাডার দুই ভাই। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে তারা বাবার আদি পেশাকে ভুলে যাননি। বরং আগের মতই সম্মানের সঙ্গে সমান গুরুত্ব দিয়ে সেই দোকানে বসে নিসংকোচে ফুটপাতের ওপর বসেই মিষ্টি করছেন।

আদি কর্ম ও পৈতৃক পেশার প্রতি তাদের এই পরম শ্রদ্ধার বিষয়টি এখন আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবার প্রশংসায় ভাসছেন ওই দুই ভাই।

রাজশাহীর বাঘা উপজেলার সমৃদ্ধ পৌরসভার নাম আড়ানী। সেখানে ঈদের ছুটিতে বাড়ি গিয়ে পিতার ফুটপাতে মিষ্টির দোকানে বসে এভাবেই বিসিএস ক্যাডার ও চিকিৎসক ভাই দোকানদারি করছেন। উপজেলার আড়ানী পৌর বাজারের চালের হাটে বাবার ফুটপাতের এই মিষ্টির দোকান রয়েছে তাদের। তাদের এই ব্যবসা তিন পুরুষের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com