1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ইমরান খানকে অবশ্যই গ্রেপ্তার করা হবে : পাক স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২
  • ২৬১ বার দেখা হয়েছে

ডন ও জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রোববার এক বিবৃবিতে পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মসজিদে নববীতে তারা যা করেছে, সেজন্য তাদের ক্ষমা করা হবে না। ইমরান খানকে অবশ্যই গ্রেপ্তার করা হবে।

রানা সানাউল্লাহ বলেন, ‌‌‘রওজা-ই-রসুলের’পবিত্রতা যারা নষ্ট করেছেন তাদের বিরুদ্ধে মামলা না করার পক্ষে কোনো যুক্তি নেই। পরিকল্পনা অনুযায়ী পিটিআইয়ের নেতারা মসজিদে নববীতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ধর্মীয় কাজে বাধা দিয়েছেন। এ জন্য পিটিআইয়ের কিছু নেতাকে ব্রিটেন থেকে সৌদি আরবে আনা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, যারা এ ধরনের কাজ করেছেন তাদের জন্য কোনও ক্ষমা নেই। মসজিদে নববীর পবিত্রতা নষ্ট এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। কিছু পাকিস্তানিকে দেশে ফেরত পাঠাবে সৌদি।

তিনি জানান, মসজিদে নববীতে ব্যক্তিগত শত্রুতা ও রাজনীতি করার কথা কেউ কল্পনাও পারেন না।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ইমরান খান ও তার দলের শীর্ষ শতাধিক নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার কপি হাতে পেয়েছে। এতে দেখা গেছে, পাকিস্তান দণ্ডবিধির ২৯৫ (ধর্মীয় স্থাপনার পবিত্রতা নষ্ট এবং ক্ষতিসাধন), ২৯৫-এ ও ১০৯ ধারায় এই মামলা করা হয়েছে।

মুহাম্মদ নাইম নামের ফয়সালাবাদের একজন সাধারণ বাসিন্দা এই মামলা দায়ের করেছেন। মামলায় পিটিআইয়ের নেতা ও তার সহযোগীদের মধ্যে আছেন, সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, সাবেক ডেপুটি স্পিকার কাসিম সুরি, শেহবাজ গিল, সাহিবজাদা জাহাঙ্গীর, অনীল মুসাররাতের পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ। রশিদ আহমেদের ভাতিজা শেখ রশিদ শফিকের নামও মামলার এজাহারে রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, মসজিদে নববীর ঘটনা একেবারে সুপরিকল্পিত এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে করা হয়েছিল। মসজিদে নববীর ঘটনায় ইলেক্ট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে এর প্রমাণ রয়েছে।

মুহাম্মদ নাইম বলেছেন, ইমরান খান, ফাওয়াদ চৌধুরী, শেখ রশিদ, শাহবাজ গিল এবং কাসিম সুরি মসজিদে নববীর ঘটনার নেপথ্যের হোতা। সৌদি আরবে পিটিআইয়ের কয়েকজন নেতা হেনস্তাকারী প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে মসজিদে নববীর পবিত্রতা নষ্ট করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com