1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

মূলধন ঘাটতিতে রূপালী ব্যাংক : অডিটর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংক রূপালি ব্যাংক ২০২১ সালে পর্যাপ্ত মূলধন রাখতে পারেনি বলে জানিয়েছে ব্যাংকের অডিটর।

ব্যাসেল-৩ অনুসারে, প্রতিটি ব্যাংককে রিস্ক ওয়েটেড সম্পদের অনুপাতে ন্যূনতম ১০ শতাংশ মূলধন রাখতে হয়।

সেই অনুযায়ী ৪ হাজার ২৫২ কোটি ৮৪ লাখ টাকার বিপরীতে রূপালী ব্যাংক মূলধন রাখতে পেরেছে ২ হাজার ৩৬৬ কোটি ৫৬ লাখ টাকা। যার অর্থ, এক হাজার ৮৮৬ কোটি ২৮ লাখ টাকার ঘাটতি রয়েছে রূপালী ব্যাংকে। যা ১০ শতাংশের পরিবর্তে ৫ দশমিক ৫৬ শতাংশ।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) আজ সোমবার তাদের ওয়েবসাইটে অডিটরের এই বক্তব্য তুলে ধরেছে।

অডিটর আরও জানিয়েছে, সরকার শেয়ার ইস্যু করার জন্য ৬৭৯ কোটি ৯৯ লাখ টাকা ইনজেক্ট করেছে। রূপালী ব্যাংক এরই মধ্যে শেয়ার ইস্যুতে অনুমোদনের জন্য গত ৮ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিলেও এ বিষয়ে এখনো অনুমোদন পায়নি।

গত সপ্তাহে, ব্যাংকটি ২০২১ সালের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দেয়। তখন বলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুসারে ব্যাংকের মূলধনের ভিত্তি শক্তিশালী করতে এই বোনাস শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com