1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়ে অশালীন ও অরাজনৈতিক বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমরা যারা রাজনীতি করি, রাজনীতি নিয়ে ভাবি, রাজনৈতিক চিন্তা করি- আমরা কল্পনাও করতে পারি না একজন প্রধানমন্ত্রী এভাবে একজন বিরোধীদলের নেত্রীকে হুমকি দিতে পারেন।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘প্রধানমন্ত্রী ভয়ংকর মানসিকতার মানুষ’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, উনি যেভাবেই প্রধানমন্ত্রিত্বে আসুক না কেন, একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে কীভাবে তিনি এমন বক্তব্য দিতে পারেন। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কূটনৈতিক ব্যক্তি, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন ড. ইউনুস, তাকেও প্রধানমন্ত্রী পদ্মায় দুই বার চুবানোর কথা বলেছেন। আমি এর তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে। দেশের অর্থপাচারকারী পিকে হালদারদের পৃষ্ঠপোষক এই সরকার।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সদস্য সচিব শাহিন আকতার প্রমুখ।

সভায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা মোস্তাফিজুর রহমান বিপুর পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি মহাসচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com