1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ডলার নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই : গভর্নর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ডলারের বাজারে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ডলারের বিক্রয়মূল্য নির্ধারণ করেছে ৮৭ টাকা ৫০ পয়সা। কিন্তু ব্যাংকগুলো ডলার বিক্রি করছে এর চেয়েও বেশিতে। তবে জ্বালানি তেল, বিদ্যুৎকেন্দ্র, সার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যের এলসি পরিশোধের জন্য প্রয়োজনীয় সব ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সরবরাহ করা হচ্ছে। শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানির দায় পরিশোধের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংক আংশিক সহযোগিতা করছে। বাদ থাকে শুধু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পণ্য আমদানির এলসি দায়। এই পরিস্থিতিতে ডলার নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর। ফজলে কবির বলেন, বাংলাদেশের অর্থনীতি আমদানিমুখী। সাম্প্রতিক সময়ে আন্তঃব্যাংক লেনদেনের পাশাপাশি কার্ব মার্কেটেও ডলারের বিনিময় হার বেড়েছে। বিশেষ করে কার্ব মার্কেটে তা অনেক বেশি। আমাদের দেখতে হবে, কার্ব মার্কেটের ডলারের ব্যবহারকারী কে? কার্ব মার্কেটের ডলারের ব্যবহারকারী দেশের ১৭ কোটি মানুষ নয়। খুব সীমিতসংখ্যক মানুষ কার্ব মার্কেট থেকে ডলার কেনেন। বিশেষ করে যারা বিদেশ ভ্রমণে যাবেন বা বিদেশে কারো কাছে ডলার পাঠাবেন এমন মানুষেরাই এ বাজার থেকে ডলার সংগ্রহ করেন।

গভর্নর বলেন, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) পেমেন্ট করার পর আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়নের নিচে নেমে এসেছিল। বর্তমানে এটি আবারো ৪২ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। রিজার্ভের পরিমাণ আগামীতে আরও বাড়বে। অগ্রাধিকার পণ্যের আমদানি দায় পরিশোধের জন্য এখন পর্যন্ত আমরা রিজার্ভ থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার জোগান দিয়েছি। সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য আমরা উদ্যোগী হয়েছি। মূল্যস্ফীতিকে সহনীয় রাখতে বাজারে পর্যাপ্ত ডলার সরবরাহ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com