1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

ভোটার তালিকা হালনাগাদ উদ্বোধন আজ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে শুক্রবার (২০ মে) থেকে । ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এ কার্যক্রম আগামী ২০ নভেম্বর পর্যন্ত চালানো হবে।

শুক্রবার সকাল ১০টায় সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানান, একই দিন সকাল সাড়ে ১০টায় খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ কার্যক্রম উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

বিকেল সাড়ে ৩টায় নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা সিরাজগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভোটার তালিকার উদ্বোধন কর্মসূচিতে অংশ নেবেন।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর সকাল সাড়ে ১০টায় থাকবেন মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

এছাড়া নির্বাচন কমিশনার আনিছুর রহমান শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০টায় এ কার্যক্রম উদ্বোধন করবেন।

প্রথম দফায় ১৪০ উপজেলায় এ কার্যক্রম চলবে ৯ জুলাই পর্যন্ত। এরপর তিন ধাপে অন্য উপজেলাগুলোয় এ কার্যক্রম হাতে নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com