1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

শ্রীলঙ্কার মানুষ রুখে দাঁড়িয়েছে, আমরা কেন পারব না: জাগপা সভাপতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২
  • ৪২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ এখন দুর্নীতি, ধর্ষণ, লুটপাট, গুম, খুন ও অপরাজনীতির রোল মডেল বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান। তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কার মানুষ আজকে রুখে দাঁড়িয়েছে, তাহলে আমরা কেন পারব না?’

আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তাসমিয়া প্রধান। জাগপার সাবেক সভাপতি শফিউল আলম প্রধানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় তাসমিয়া প্রধান বলেন, ‘আমার জন্য আজকের দিনটি খুবই আবেগপ্রবণ। বর্তমান পরিস্থিতিতে শফিউল আলম প্রধানের অভাবটা খুব অনুভূত হচ্ছে। যখন দেখি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতিবাজ সরকার হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে, গুম, ধর্ষণ, লুটপাট তখন শফিউল আলম প্রধানের কথা খুব মনে পড়ে।’

সংবাদ সম্মেলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রতি আহ্বান জানান জাগপা সভাপতি। তিনি বলেন, ‘আমাদের সবার এক দফা, এক দাবি। জালিম সরকারের পতন চাই। এই দাবিতে যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এটা কোনো ব্যাপারই না।’

মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এ দেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল উল্লেখ করে তাসমিয়া প্রধান বলেন, ‘ফিলিস্তিনের মানুষ, কাশ্মীরের মানুষ অনেক অত্যাচার সহ্য করছে। শ্রীলঙ্কার মানুষ আজকে রুখে দাঁড়িয়েছে, তাহলে আমরা কেন পারব না?’

জাগপার প্রত্যেক নেতা-কর্মী ঐক্যবদ্ধ আন্দোলনে ‘জালিম সরকারের’ বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবে বলে জানান এই রাজনীতিক। তাঁর ভাষায়, ‘জালিম সরকারের পতন হবে। একটি সুষ্ঠু-অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে সুষ্ঠু রাজনীতি ফিরিয়ে আনতে পারব। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারব।’

এ সময় তাসমিয়া প্রধান বলেন, ‘আমার বাবাও রাজনীতি করেছেন। এই যে রেজা কিবরিয়া সাহেবকে রাজাকারের পুত্র বলা, খালেদা জিয়াকে পানিতে চুবানো, দেখে নেব বলা, এই ধরনের অপরাজনীতি ও অপসংস্কৃতি তো আমরা কখনো দেখিনি।’

সভায় গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে যারা কবর দিতে চেয়েছে, জনগণের ভোটাধিকার যারা কেড়ে নিয়েছে, বিদেশে অর্থ পাচার যারা করেছে, তাদের বিচার হবেই হবে।’সূত্র : প্রথম আলো

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com