1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

আমি নায়িকা ছিলাম, নায়িকা হয়েই মরব: নূতন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তার আসল নাম ফারহানা আমিন রত্না। তবে সবার কাছে তিনি পরিচিত নূতন নামে। এই নামেই তিনি সিনেমার নায়িকা হয়েছেন, খ্যাতি কুড়িয়েছেন। ঢাকাই সিনেমার সোনালি যুগে দারুণ জনপ্রিয়তার সঙ্গে কাজ করেছেন। জ্যেষ্ঠ চরিত্রেও তার সরব উপস্থিতি দেখা গেছে রূপালি পর্দায়।

ইন্টারনেট সূত্রে জানা যায়, নূতনের বয়স ৬৬ বছর। তবে তিনি নিজেকে এখনো নায়িকাই মনে করেন। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পরিচয়েই থাকতে চান। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এটাই জানিয়েছেন তিনি।

নূতন লিখেছেন, ‘আমি মানুষ যে বয়সেরই হই না কেন মনে মনে নিজেকে সব সময় নায়িকা ভাবি। আমি নায়িকা ছিলাম, আছি, থাকবো। মানুষ হওয়ার পরে আমি নায়িকা হয়েই মরবো।’

প্রয়াত নির্মাতা দিলীপ বিশ্বাসের উদ্ধৃতি দিয়ে নূতন আরও লিখেছেন, ‘শ্রদ্ধেয় দিলীপ বিশ্বাস আমাকে একবার বলছিলেন, নায়িকারা নায়িকাই হয়। অভিনেত্রীরা অভিনেত্রী আর চরিত্রাভিনেত্রীরা চরিত্রাভিনেত্রী হয়। তুমি নায়িকা হয়ে গেছো নায়িকাই থাকবা।’

নূতন জানান, তিনি এখনো নিয়মিত জিম করেন, মেনে চলেন কড়া ডায়েট। কারণ মনে মনে নিজেকে সেই পঁচিশের নায়িকাই ভাবেন নূতন। এরপরও পার্শ্ব চরিত্র, খল নায়িকা, মা, বোন ইত্যাদি চরিত্রে কাজ করেছেন তিনি। সেটা কেবলই প্রয়োজনের তাগিদে ছিল বলে জানান নূতন।

তিনি লিখেছেন, ‘মনে-প্রাণে, চলনে-বলনে আমি নিজেকে আমার কাছে সবসময় নায়িকাই ভাবি। সেই ৮০-৯০ দশকের মতোই নিয়ম করে ব্যায়াম, খাওয়-দাওয়া ফিল্ম নিয়ে ভাবনা সব একই রকম আছে, শুধু শুটিং নেই।’

প্রসঙ্গত, নূতনের জন্ম ১৯৫৬ সালে কিশোরগঞ্জে। ১৯৬৯ সালে মাত্র ১৩ বছর বয়সে সিনেমায় আসেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমা ‘নতুন প্রভাত’। দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক সিনেমায় কাজ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com