1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

‘আন্দোলন সংগ্রাম করেই বর্তমান সরকারের পতন ঘটাতে হবে’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাস্তায় আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়েই বর্তমান সরকারের পতন ঘটাতে হবে। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাস্তায় আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে। আর দাবি একটাই, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন। এর বাইরে কোনো কথা বলে লাভ হবে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি মনে করে আগামী নির্বাচন আওয়ামী লীগ সভানেত্রীর অধীনে হবে। আর বিএনপি তাতে যোগ দেবে, সেটি ভুল হবে।

আয়োজক সংগঠনের সভাপতি সুরঞ্জন ঘোষের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com