1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

মিরপুর টেস্ট : মাঠ থেকে হাসপাতালে কুশল মেন্ডিস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৩০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মিরপুরে সাধারণত স্পিনারদের দাপট থাকে। তবুও টেস্টের শুরুতে নতুন বলে পেসারদের ভয়ংকর হয়ে ওঠার টুকটাক কিছু নজির আছে। আজ সোমবার বাংলাদেশ-শ্রীলঙ্কা ঢাকা টেস্ট সেই নজিরই গড়ল। এদিকে সিরিজের শেষ টেস্টে ম্যাচ চলাকালীন মাঠেই ঘটে গেল এক অন্যরকম ঘটনা।

বাংলাদেশের ইনিংসের ২৩তম ওভারের ঘটনা। কাসুন রাজিথার হালকা টেনে করা ডেলিভারিটি ছেড়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম। সেটি ধরে স্লিপে দাঁড়ানো কুশলের হাতে ক্যাচ দেন উইকেটরক্ষক নিরোশান ডিকভেলা। অন্যসব বলের মতো স্বাভাবিকভাবেই ক্যাচ ধরেন কুশল। তবে মুহূর্তের মধ্যেই বুকে হাত দিয়ে প্রথমে বসে পড়েন, পরে মাটিতে শুয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন লঙ্কান ফিজিও। প্রাথমিক চিকিৎসায় সুফল না মেলায় কুশলকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। তবে সবধরনের ঝুঁকি এড়াতে সতর্কতাস্বরুপ কুশলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তার জায়গায় ফিল্ডিংয়ে নেমেছেন কামিন্দু মেন্ডিস।

লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। সেই সূত্র আরও জানায়, কুশল মেন্ডিসকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। চিকিৎসকের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com