1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

কুসিক নির্বাচন, মেয়রপ্রার্থীদের প্রতীক বরাদ্দ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লা সিটি নির্বাচন প্রতীক বরাদ্দ পেয়েছেন কুমিল্লা সিটি করপোরশন নির্বাচনের মেয়র প্রার্থীরা। শুক্রবার (২৭ মে) সকাল ১০টায় কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে ৫ মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিক এ প্রতীক বরাদ্দ দেন।

আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত নৌকা প্রতীক পেয়েছেন। বিএনপি থেকে বহিষ্কার হওয়া সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি। বিএনপি থেকে বহিষ্কৃত অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম পেয়েছেন হাতপাখা। আর স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান পেয়েছেন হরিণ।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নাবী চৌধুরী বলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী জেলা শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ শুরু হয়। মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে।

প্রতীক বরাদ্দ নিয়ে সকাল থেকেই পুরো শিল্পকলা একাডেমিতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে। প্রার্থীদের সঙ্গে নিয়ম অনুযায়ী ৫ জন করে কর্মী সমর্থকরা আসছেন বরাদ্দ পেতে।

কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com