1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

কোষ্ঠকাঠিন্য সারতে আলুবোখরা, যেভাবে খাবেন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৪৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কোষ্ঠকাঠিন্য, গ্যাস কিংবা হজমের বিভিন্ন সমস্যা দিনের পর দিন বাড়তে থাকলে হতে পারে বিপদ, তাই দরকার চটজলদি সমাধান। না বাজারচলতি ওষুধ নয়, রোজের ডায়েটে একটি ফল রাখতে পারলেই হবে মুশকিল আসান!

মাঝেমধ্যেই বিরিয়ানি খাওয়ার সময় পাতে পড়ে টক-মিষ্টি ফল আলুবোখরা। চাটনিতে এই ফল পড়লে তার স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। তবে দেশে আলাদা করে ফল হিসেবে আলুবোখরা খাওয়ার চল নেই বললেই চলে।

পুষ্টিবিদদের মতে, খাদ্যতালিকায় আলুবোখরা রাখতে পারলেই পেটের নানা সমস্যা থেকে রেহাই মিলতে পারে।

আলুবোখরায় ভরপুর মাত্রায় ফাইবার থাকে। প্রতিদিন সাত থেকে আটটা আলুবোখরা খেতে পারলেই শরীরে দৈনিক ফাইবারের যা চাহিদা তার ২০ শতাংশ পূরণ করা সম্ভব। খাদ্যতালিকায় পর্যাপ্ত মাত্রায় ফাইবার থাকলে হজমশক্তির উন্নতি হয়।

হজম ভালো হলেই পেট পরিষ্কার হয়। রাতে ঘুমানোর আগে পানিতে শুকনো আলুবোখরা ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে পানিসুদ্ধ সেই আলুবোখরাগুলো খেয়ে ফেলতে হবে।

মাঝেমাঝে খেলে তেমন ফলাফল পাবেন না। নিয়মিত খেতে পারলে তবেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা-সহ পেটের যাবতীয় সমস্যায় আরাম পেতে পারেন।

এছাড়াও কীভাবে খাওয়া যায়?

যেকোনো সালাদে ব্যবহার করা যায় আলুবোখরা। খিদে পেলে স্ন্যাকস হিসেবেও খেতে পারেন এই ফল। তাছাড়া স্মুদিতেও এটি ব্যবহার করা যেতে পারে, খেতে মন্দ লাগবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com