1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

ত্রাণ নিয়ে কোনো রাজনীতি নয় : রুহুল আমিন হাওলাদার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টির ত্রাণ কমিটির আহ্বায়ক এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ত্রাণ নিয়ে কোনো রাজনীতি হয় না। বন্যার্তদের কষ্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর কাঁদা ছোড়াছুড়ি কাম্য হতে পারে না।

তিনি বলেন, বন্যাদুর্গতদের জন্য আমরা কতটা করতে পারছি সেটাই বড় কথা।

বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির ত্রাণ কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
এ সময় এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, আমাদের প্রয়াত নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগে দুর্গতদের পাশে থেকেছেন। ১৯৮৮ সালের প্রলয়ংকারী বন্যায় পল্লীবন্ধু এক বুক পানির মাঝেও নিজ হাতে ত্রাণ বিতরণ করে গণমানুষের জন্য তার অনুরাগের প্রমাণ দিয়েছেন। দেশের মানুষ এখনও প্রতিটি দুর্যোগে পল্লীবন্ধুকে পরম শ্রদ্ধায় স্মরণ করেন। পল্লীবন্ধুর আদর্শে অনুসারী হিসেবে জাতীয় পার্টির নেতা-কর্মীরা বন্যার শুরু থেকেই স্থানীয়ভাবে ত্রাণ বিতরণ করছে। জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের ত্রাণ তৎপরতা মনিটরিং করছেন। আমরা আরো ব্যাপক পর্যায়ে ত্রাণ বিতরণ শুরু করছি।

তিনি বলেন, জাতীয় পার্টি গণমানুষের রাজনৈতিক প্লাটফর্ম। জাতীয় পার্টি আজীবন গণমানুষের পাশে থাকবে। গণমানুষের পাশে থাকাই জাতীয় পার্টির রাজনীতি।

এ সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, জহিরুল আলম রুবেল, ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, আশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, এনাম জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন তোতা, সৈয়দ ইফতেকার আহসান হাসান, সুমন আশরাফ, সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুম, এমএ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, আহাদ ইউ চৌধুরী গোলাম মোস্তফা, শামীম আহমেদ রিজভী, যুগ্ম সম্পাদকমন্ডলী নুরুল হক নুরু, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, কেন্দ্রীয় নেতা ফজলে এলাহী সোহাগ, আলমগীর হোসেন, আলাউদ্দিন আহমেদ, আহমেদ রিয়াজ, কাজী মামুন, জহিরুল ইসলাম মিন্টু, জিয়াউর রহমান বিপুল, লে. ক. (অব.) তসলিম উদ্দিন, ছাত্র সমাজ-এর সাধারণ সম্পাদক আল মামুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com