1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ধৈর্যের সীমা অতিক্রম করলে সব ফাঁস করে দেব: সাক্কু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, সম্প্রতি আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, ধৈর্যের সীমা অতিক্রম করলে আমিও সব কিছু ফাঁস করে দেব। যারা আমার বিরুদ্ধে কথা বলে তারা কি ধোয়া তুলসী পাতা?

শনিবার সন্ধ্যায় বিএনপির সাবেক নেতা প্রয়াত মন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেন বীরপ্রতীকের ১৬তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পারে প্রয়াতের বাসভবনে এ মিলাদ এবং আলোচনাসভার আয়োজন করা হয়। এর আগে শুক্রবার নিজাম উদ্দিন কায়সারের নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে প্রয়াত আকবর হোসেনের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল এবং আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সেখানে বিএনপি নেতাকর্মীরা সাক্কুর সমালোচনা করে বক্তব্য রেখেছিলেন।

সাক্কু বলেন, ২০২৩ সালে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে আমি প্রার্থী হব। আগামী কুরবানির ঈদের পর আনুষ্ঠানিকভাবে দলের কার্যক্রমে অংশ নেব।

অনুষ্ঠানে বিএনপি নেতা নজরুল হক ভূঁইয়া স্বপন, সাক্কুর ছোট ভাই আইনজীবী কাইমুল হক রিংকুসহ দলীয় নেতারা বক্তব্য দেন। প্রয়াত আকবর হোসেন সদর আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সূত্র ; যুগান্তর

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com