1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ভারতের ইতিহাসে যুদ্ধবিমান নিয়ে প্রথমবার বাবা-মেয়ের জুটি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইতিহাস গড়লেন বাবা-মেয়ে। ভারতের সামরিক ইতিহাসে প্রথমবার বাবা-মেয়ে জুটি হিসেবে নির্দিষ্ট ফর্মেশনে যুদ্ধবিমান উড়িয়েছেন বিমান বাহিনীর কমান্ডার সঞ্জয় শর্মা ও মেয়ে ফ্লাইয়িং অফিসার অনন্যা শর্মা।

মঙ্গলবার দিল্লি ডিফেন্স রিভিও তাদের টুইটার একাউন্টে বাবা-মেয়ের যুগল ছবি পোস্ট করে তাদের অভিনন্দন জানায়।

ছবির ক্যাপশনে লেখা হয়, আপনি যে কোনো সময় তরুণ হতে পারেন। বাবা কমান্ডার সঞ্জয় শর্মা ও মেয়ে ফ্লাইয়িং অফিসার অনন্যা শর্মা জুটি বেধে যুদ্ধবিমান উড়িয়েছেন। বিদার বিমানঘাঁটি থেকে হক এজেটি ইয়ার ফর্মেশনটি তারা উড়িয়েছেন।

গত ৩০ মে বাবা এবং মেয়ের ফাইটার পাইলট জুটি সেই ইতিহাস গড়ে। কর্ণাটকের বিদার বিমানঘাঁটিতে ব্রিটিশ হক-১৩২ অ্যাভভান্সড জেট ট্রেনার্স বিমানের ফর্মেশনে উড়িয়েছেন সঞ্জয় শর্মা ও মেয়ে অনন্যা শর্মা। কিন্তু সেই ঐতিহাসিক ঘটনা এক মাসেরও বেশি লাইমলাইটের আড়ালে ছিল। অবশেষে গতকাল মঙ্গলবার বাবা এবং মেয়ের ছবি ছড়িয়ে পড়ে। যে ঘটনাকে নিজের ‘জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন’ বলে উল্লেখ করেছেন কমান্ডার সঞ্জয় শর্মা।

ভারতের সামরিক ইতিহাসে ফর্মেশনে বাবা এবং ছেলের যুদ্ধবিমান উড়ানো একাধিক নজির আছে। কিন্তু বাবা এবং মেয়ের ক্ষেত্রে এতদিন সেই শূন্যস্থান ছিল। বিমান বাহিনীর যুদ্ধবিমানে পাইলট হিসেবে নারীদের অন্তর্ভুক্তিতে ছাড়পত্র দেওয়ার সাত বছর পর সেই শূন্যস্থান পূরণ হলো।

নাম গোপন রাখার শর্তে এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গত বছর ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাইলট হিসেবে যোগ দেন অনন্যা। তার বাবা ১৯৮৯ সালে ভারতীয় বিমানবাহিনীতে যোগ দেন। সূত্র: হিন্দুস্তান টাইমস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com