1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঈদের নামাজ আদায়ের যে নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আসন্ন ঈদুল আজহার জামাতে মুসল্লিদের বাসা থেকে ওজু করে ঈদগাহ এবং মসজিদে যাওয়ার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৭ জুলাই) এক জরুরি বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসব নির্দেশনা জারি করা হলো। ঈদ উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। প্রত্যেকে নিজ নিজ বাড়ি থেকে ওজু করে নামাজে যাবে। সামাজিক দূরত্ব মেনে এক কাতার অন্তর অন্তর কাতার করে ঈদের জামাত পরিচালনা করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস রোধ নিশ্চিত করতে মসজিদ, ঈদগাহর ওজুখানায় সাবান, হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে। নিজ নিজ জায়নামাজ ও টুপি পড়ে আসতে হবে। মসজিদে সংরক্ষিত টুপি ও জায়নামাজ ব্যবহার করা যাবে না। করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পেতে ঈদুল আজহার নামাজ শেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খতিব ও ইমামদেরকে দোয়া করতে হবে।

এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং ইসলামিক ফাউন্ডেশনকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

আগামী ১০ জুলাই রবিবার সারাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com