1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

পাঞ্জাবে ইমরান খানের বিশাল জয়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ক্ষমতায় ফিরে আসছে ইমরান খানের পিটিআই। রোববার অনুষ্ঠিত পাঞ্জাব প্রাদেশিক পরিষদের ২০টি আসনের উপ-নির্বাচনে পিটিআই ১৫টিতে জয়ী হয়েছে। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ পেয়েছে মাত্র চারটি আসন। একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। এই জয়ের ফলে পাঞ্জাবে আবার পিটিআইয়ের সরকার গঠনের পথ উন্মুক্ত হলো।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খান পদত্যাগ করার পর তার দলের ২৫ সদস্য দলত্যাগ করে পিএমএম-এনেন হামজা শাহবাজকে ভোট দিয়েছিলেন। এদের মধ্যে ২০ জন ছিলেন সরাসরি ভোটে নির্বাচিত। বাকি পাঁচজন পরোক্ষভাবে নির্বাচিত হয়েছিলেন। ওই ২০ আসনেই গতকাল নির্বাচন হয়।

আগামী ২২ জুলাই আদালতের নির্দেশক্রমে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি হবে। উপ-নির্বাচনের ফলাফলের প্রেক্ষাপটে তাতে ইমরান খানের দল সহজেই জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই জয়ের ফলে আগাম জাতীয় নির্বাচনের জন্য ইমরান খান যে দাবি জানিয়ে আসছিলেন, তা আরো জোরদার হবে। আবার পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এখনো নড়বড়ে। এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা দেশটিকে আরো বড় ধরনের কোনো অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল, জিও নিউজ, ডন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com