1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ভারতে চলছে রাষ্ট্রপতি নির্বাচন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৪৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতে লোকসভা এবং রাজ্যসভায় আজ সোমবার শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনে দুই রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন দ্রৌপদী মুর্মু ও যশবন্ত সিন্‌হা। নির্বাচনে দেশের প্রায় ৪,৮০০ জন সাংসদ ও বিধায়ক ভোট দেবেন। দ্রৌপদী শাসক দলের নির্বাচিত প্রতিনিধি। বিরোধী দলগুলির রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিন্‌হা।

এরইমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে দিল্লিতে সংসদ ভবনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সংসদ সদস্যরা। মোদি এরইমধ্যে নিজের ভোট দিয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে।

নির্বাচনে জেতার জন্য প্রার্থীকে পাঁচ লাখ ৪৩ হাজার ২১৬ ভোট পেতে হবে। আগামী ২১ জুলাই ফল ঘোষণা করা হবে। ২৫ জুলাই শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। এর পর ৬ আগস্ট হবে উপরাষ্ট্রপতি নির্বাচন। বিজেপি নেতৃত্বের হিসাব অনুযায়ী, দ্রৌপদী মুর্মু মোট ভোটের অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে জিততে চলেছেন।

উল্লেখ্য, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্য ও বিধায়কদের ব্যালটে ভোট দিতে হয়। জানাতে হয় প্রথম এবং দ্বিতীয় পছন্দও। বেগুনি রঙের কলম দিয়ে ভোট দিতে হবে সংসদ সদস্য ও বিধায়কদের। তবে সংসদ সদস্যদের জন্য থাকবে সবুজ ব্যালট পেপার এবং বিধায়কদের জন্য গোলাপি রঙের। ভারতে বিধায়কদের ভোট মূল্যে সবার আগে রয়েছে উত্তরপ্রদেশের নাম। প্রতি বিধায়কের ভোট মূল্য এ রাজ্যে ২০৮। তামিলনাড়ু ভোট মূল্যে দ্বিতীয়। এ রাজ্যের বিধায়কদের ভোট মূল্য ১৭৬। সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com