1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

বিশ্বব্যাপী ইসলামিক চিন্তাবিদদের কোণঠাসা করার চেষ্টা হচ্ছে: আইজিপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম শ্রেণির ইসলামি চিন্তাবিদ, মাওলানা ও ধর্মীয় নেতা যারা আছেন তাদের কথা বলতে হবে। কারণ বিশ্বব্যাপী ইসলামিক চিন্তাবিদদের কোণঠাসা করার চেষ্টা হচ্ছে।

আজ রবিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ‘ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ’-শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন প্রচুর ইসলামিক ভিডিও দেখা যায় উল্লেখ করে তিনি বলেন, এখানে কোনো সেন্সর নেই। অর্থাৎ কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা বোঝা মুশকিল। কারণ ইউটিউবে ও সোশ্যাল মিডিয়াতে কোনো মডারেটর নেই। অনেক বিভ্রান্তিকর তথ্য ভাইরাল হচ্ছে। এসবের বিরুদ্ধে ধর্মীয় নেতাদের কথা বলতে হবে।

এসময় বেনজীর আহমেদ আরও বলেন, অনেকেই বলছিল জঙ্গিবাদ থেকে বাংলাদেশ কখনো বেরোতে পারবে না। তবে আল্লাহর রহমত আমরা দ্রুত সময়ের মধ্যে জঙ্গিবাদকে নির্মূল করতে পেরেছি। আমাদের সব সময় জঙ্গিদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন ও শোলাকিয়া ঈদগাহ ময়দানের গ্র্যান্ড ইমাম ফরীদ উদ্দীন মাসউদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com