1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

করোনায় ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৪৩০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ০৪ শতাংশ।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১ হাজার ৭৭৫ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৬৬ জন।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২০৫ জন ঢাকা বিভাগের, ১৯ জন ময়মনসিংহ বিভাগের, ৮২ জন চট্টগ্রাম বিভাগের, ৩৪ জন রাজশাহীর, ২৮ জন রংপুর বিভাগের, ৩৬ জন খুলনা বিভাগের, ১৩ জন বরিশাল বিভাগের এবং ১৩ জন সিলেট বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছিল এবং ৪৪৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১০ দশমিক ১০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ০৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ২৭০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৩৫ হাজার ৯৬৩ জন।

সুস্থতার হার ৯৬ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com