1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

ডলারের দাম বেড়ে ১০৪ টাকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চাহিদার তুলনায় যোগান কম থাকায় সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ জুলাই) খোলাবাজারে ডলারের দাম বেড়েছে। ঢাকার মানি চেঞ্জার ও খোলাবাজারে প্রতি মার্কিন ডলার ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ১০৪ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে।

এদিকে হঠাৎ করে ডলারের বাজার চড়া হয়ে যাওয়ার প্রকৃত কারণ বলতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন, চাহিদার তুলনায় ডলার না থাকলে কিংবা কেউ বড় অঙ্কের ডলার কিনলে সংকট হয়, এজন্য দাম বেড়ে যায়।

মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে, কোরবানির ঈদের আগে ও পরে ১০০ থেকে ১০২ টাকার মধ্যে ডলার কেনাবেচা হয়েছে। আজ তা ১০৩ টাকা ছাড়িয়ে যায়। গত ২২ বৃহস্পতিবার ১০২ টাকা থেকে ১০২ টাকা ৫০ পয়সায় বিক্রি হয় ডলার।

মতিঝিলের দোহার মানি চেঞ্জারের মালিক মুরাদ হাসান বলেন, আজ সকাল থেকে ডলারের চাহিদা অনেক বেশি ছিল। কিন্তু সে তুলনায় ডলার কম ছিল। সংকটের কারণেই দাম বাড়ছে।

ঈদের আগে ও পরে বাজারে ডলারের সরবরাহ ও চাহিদা ভালো ছিল। কারণ, এ সময় অনেকেই বিদেশ থেকে ঈদ করতে দেশে এসেছিলেন। ফলে সরবরাহ বাড়ে। আবার অনেকে ঈদের ছুটিতে বিদেশে গেছেন। ফলে ডলারের চাহিদা ছিল।

এদিকে আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম বেড়ে গেছে। কারণ রপ্তানি বাড়লেও প্রবাসী আয় কমেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com