1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

লড়াই করে হারল টাইগাররা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অবশেষে তীরে এসে তরী ডুবলো টাইগারদের। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের দেয়া ২০৬ রানেই চাপা পড়লো টাইগাররা। টি-২০র দৈনদশা যেন বাংলাদেশ ক্রিকেটের পিছুই ছাড়ছে না। তা আবারো প্রমাণ হলো হারারে মাঠে। লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্তর পর ‘নতুন’ দলের তরুণ অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে সবাই একটু একটু করে অবদান রাখলেন। তবে তা জিম্বাবুয়ের বিশাল রান তাড়ায় যথেষ্ট ছিল না।

জিম্বাবুয়ের দেওয়া রেকর্ড ২০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ রান আগেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

শনিবার শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে।

বাংলাদেশ দলের ছন্নছাড়া বোলিং ও দুর্বল ফিল্ডিংয়ের সুবাদে ২০৫ রানের বিশাল সংগ্রহ করতে সক্ষম হয় জিম্বাবুয়ে।

২০৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফিরে যান মুনিম শাহরিয়ার।

তারপর দারুণভাবে ব্যাট করা লিটন দাস অদ্ভূতভাবে আউট হন। শন উইলিয়ামসের বলে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন লিটন। রিচার্ড এনগারাভা ক্যাচ নিলেও তা হাতে রাখতে পারেননি। কিন্তু লিটন সেটি খেয়ালই করেননি। নন স্ট্রাইক প্রান্তে থাকা এনামুল হক বিজয়ের ডাকে সাড়া না দিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা ধরেন। তখন আম্পায়াররা থামান তাকে। তবে এরই মধ্যে উইলিয়ামস নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেন। উইলিয়ামস যখন নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙেছেন, লিটন তখন ক্রিজের বাইরে। ফলে রান আউট হলে যান লিটন।

এর দুই ওভার পরই ২৬ রান করে আউট হয়ে যান এনামুল হক বিজয়ও। সিকান্দর রাজার বলে ক্যাচ তুলে দেন বিজয়।

কিছুক্ষণ পর আফিফ হোসেনও ১০ করে আউট হয়ে গেলে বড় চাপে পড়ে বাংলাদেশ।

স্বল্প বিরতির পর শান্ত ও আফিফও ফিরে যান। এরপর মোসাদ্দেকও ফিরে যান ১৩ রানে।

সবশেষে বাংলাদেশের সংগ্রহ থামে ৬ উইকেটে ১৮৮ রানে।

এর আগে ওয়েসলি মাধেভেরে ও সিকান্দর রাজার জোড়া হাফ সেঞ্চুরিতে ১ম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২০৬ রানের বড় টার্গেট দেয় জিম্বাবুয়ে।

প্রথম ১০ ওভারে এসেছিল মাত্র ৭টি বাউন্ডারি, সব কটিই ছিল চার। সেই জিম্বাবুয়ে ইনিংস শেষ করল ২৩টি চার ও ৫টি ছয় নিয়ে।

বাংলাদেশের দুর্বল বোলিং ও ফিল্ডিং এবং ওয়েসলি মাধেভেরের হাফ সেঞ্চুরি, সিকান্দার রাজার ২৬ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংসে জিম্বাবুয়ে তুলেছে ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ রান। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ স্কোর তাদের, সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ।

শনিবার হারারে স্পোর্টিং ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।

স্কোর:

বাংলাদেশ: ১৮৮/৬ (মুনিম শাহরিয়ার ৪, লিটন দাস ৩২, এনামুল হক বিজয় ২৬, নাজমুল হোসেন শান্ত ২৪*, আফিফ হোসেন ১০, নুরুল হাসান ২)। রিচার্ড এনগারাভা ২-০-২৫-০, ওয়েলিংটন মাসাকাদজা ২-০-৭-১, সিকান্দর রাজা ২-০-১৯-১)

জিম্বাবুয়ে: ২০৫/৩ (মাধেভেরে ৬৭* রিটায়ার্ড হার্ট, সিকান্দর রাজা ৬৫*, শন উইলিয়ামস ৩৩, আরভিন ২১, চাকাভা ৮)। তাকসিন ৪-০-৪২-০, নাসুম ৪-০-৩৮-০, মোস্তাফিজ ৪-০-৫০-২, মোসাদ্দেক ২-০-২১-১, শরিফুল ৪-০-৪৫-০, আফিফ ১-০-৬-০।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com