1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

প্রথম ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে আফগানিস্তান দলের ক্ষুরধার বোলিং ও ধুম-ধাড়াক্কা ব্যাটিং দেখে দুশ্চিন্তা বেড়ে গেল টাইগার শিবিরে।

বিসিবি সভাপতি অকপটে স্বীকার করেন, দল নিয়ে তিনি বেশ চিন্তিত, তবে কাউকে ভয় পায় না বাংলাদেশ।

দলের স্পিন-অলরাউন্ডার মেহিদী হাসান মিরাজ জানালেন, যারা ব্যাটিং ভালো করবে তাদের সুযোগ বেশি থাকবে (ম্যাচ জেতায়)।

এদিকে আফগান দলের দুই স্পিনার রশিদ খান ও মুজিব-উর-রহমানের স্পিনবিষকে নিবির্ষের প্রশিক্ষণ সেরে রেখেছে টাইগাররা। নেটে দুই ভারতীয় লেগস্পিনার দিয়ে সাকিব-মুশফিকদের ঝালিয়ে নিয়েছেন দলের ট্যাকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম।
জানা গেছে, ওপেনিংয়ে এনামুল হক বিজয় নিশ্চিত। তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে অধিনায়ক সাকিব আল হাসানকে। এরপর মুশফিক, রিয়াদ ও মিডলঅর্ডারে অলরাউন্ডার আফিফ দলের প্রতিনিধিত্ব করবেন। প্রয়োজনে হাল ধরবেন মেহেদী হাসান মিরাজ।

বোলিংয়ে পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন নিশ্চিত। চোট কাটিয়ে দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দেখা যেতে পারে তাদের সঙ্গী হিসেবে। স্পিনে মিরাজের সঙ্গে দেখা যেতে পারে নাসুম আহমেদকে।

এশিয়া কাপের বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াড:

এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত/সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, এবাদত হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com