1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

পাংশায় পাওনা টাকা না পেয়ে যুবককে বেঁধে নির্যাতন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় রাজবাড়ীর পাংশা পৌর এলাকায় এক ব্যক্তিকে তিনদিন ধরে শিকলে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। পরে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে পৌরসভার সত্যজিৎপুর গ্রামে শহীদ শেখের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী পাবনা জেলার সুজানগর উপজেলার মৃত দিনু মোল্লার ছেলে মিঠু মোল্লা।

জানা যায়, মিঠু মোল্লা কয়েক বছর ধরে পাংশা শহরে ভাড়া বাসায় থাকে। সেই সূত্রে পাংশা শহরের শহীদ শেখের সঙ্গে মিঠুর পরিচয়। তিনি চারমাস আগে একটি জমি কিনে দেওয়ার মধ্যস্থতা করে শহীদ শেখের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেয়। এরপর মিঠু মোল্লা জমিও দেয় না, টাকাও পরিশোধ করে না। এদিকে গত রোববার মিঠু মোল্লাকে বাড়িতে ডেকে এনে পায়ে শিকল পরিয়ে ঘরের বারান্দায় বেঁধে রাখে শহীদ শেখ। পরে মঙ্গলবার বিষয়টি পুলিশ জানতে পেরে তাকে উদ্ধার করে।

টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে মিঠু মোল্লা বলেন, চার মাস আগে জমির কথা বলে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছিলাম। তবে সেই টাকা আর ফেরত দিতে পারিনি৷

এ বিষয়ে শহীদ শেখ বলেন, আমাকে টাকাও দেয় না, আবার জমিও দেয় না। সবসময় পালিয়ে থাকে। এজন্য ধরে এনে বেঁধে রেখেছি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, এ ঘটনা শোনার পর পর ফোর্স পাঠিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। নির্যাতনের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ভুক্তভোগী যেহেতু টাকা পয়সা আত্মসাৎ করেছে, তাই তারা ভুক্তভোগীর বিরুদ্ধে মামলা করতে চাইলে মামলা করতে পারবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com