1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকেই এগিয়ে রাখলেন আশরাফুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সঠিক জায়গায় সঠিক মানুষকে খেলাচ্ছেন না টিম ম্যানেজমেন্ট। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভয়ে নিজেদের কাজটাই করতে পারছেন না তারা। ২০ ওভারের ক্রিকেটে ভালো করতে, আক্রমণাত্মক মানসিকতার পাশাপাশি স্পেশালাইজড ক্রিকেটার তৈরির পরামর্শ সাবেকদের। হার দিয়ে সাকিবদের এশিয়া কাপ মিশন শুরুর পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ও মোহাম্মদ আশরাফুল।

বিশ্বকাপের পর এশিয়া কাপ। ফরম্যাট বদলালেও বদলায়নি বাংলাদেশ। নতুন কোচ-অধিনায়ক নিয়ে, পুরনো হারের বৃত্তে টাইগাররা। সাবেকদের মত, সমালোচনার ভয়ে নিজেদের কাজটাই করতে পারেন না সংশ্লিষ্টরা। প্রশ্ন তোলা হয়েছে খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়া নিয়েও।

টেস্ট ক্রিকেটের কনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল বলেন, ‘আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়াটা এখন আমাদের সমস্যা হয়ে গেছে। আমাদের যারা কাজ করছে তারা প্রচুর সোশ্যাল মিডিয়া ফলো করেন। মিডিয়া ভয় পান। এই কারণে আমাদের প্লেয়ারদের ধারাবাহিকতাটা হচ্ছে না।’

দুই ওপেনারই সুযোগ পেয়েছেন ওয়ানডে ফরম্যাটে পারফর্ম করে। বিজয় দলে থাকলেও, নাঈম তো ছিলেনই না পরিকল্পনাতে। অথচ তাদের ব্যাটেই আফগান বধের স্বপ্ন বেঁধেছিলো টিম বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘নাঈম শেখ কিন্তু প্রমাণিত ছিল, টি-টোয়েন্টিতে ভালো করছিল; কিন্তু গত বিপিএলে তাকে যেভাবে ব্যবহার করা হলো! যেভাবে তাকে গড়ে তোলা উচিত ছিল বা মোটিভেট করা উচিত ছিল, সেটা হয়নি।’

আরেক ওপেনার বিজয়কে নিয়ে বুলবুল বলেন, ‘এনামুল হক বিজয় কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে প্রুভেন। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করেছে এবং তার যদি একদিনের ক্রিকেটের রেকর্ড দেখেন, এটা ওয়ান্ডারফুল।’

জাতীয় দলের বাইরে থাকা আশরাফুল বলেন, ‘একটা খেলোয়াড়কে নিয়ে আমরা সব ফরম্যাটে খেলিয়ে ফেলি, জানি না আসলে সে কোন ফরম্যাটে ঠিক আছে। এই জায়গাগুলোতে আমাদের মিসিং।’

আফগানদের বিপক্ষে হারলেও, সুপার ফোরের আশা ছাড়তে চাইছেন না সাবেকরা। শ্রীলঙ্কাকে হারাবে বাংলাদেশ- এমনটাই প্রত্যাশা। আশরাফুল বলেন, ‘পরের ম্যাচটা আমি মনে করি আমাদের জন্য একটু সহজ হবে কারণ আফগানিস্তানের বোলিং অ্যাটাকটা সবদিক বিবেচনায় ওয়ার্ল্ড ক্লাস। শ্রীলঙ্কার সঙ্গে আমরা ভালো ক্রিকেট খেলব, এটা আমার বিশ্বাস।’

বুলবুলের কণ্ঠেও আশরাফুলের কথার প্রতিধ্বনি, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমাদের জেতার ক্ষমতা আছে। শ্রীলঙ্কার যেটা সত্যিকারের অ্যাডভান্টেজ সেটা হলো, তাদের ফিজিক্যাল ফিটনেস, তাদের ফিজিক্যাল পার্ট ও তাদের বোলিং। এই জায়গায় আমরা যদি সে অনুযায়ী প্ল্যান করি, শ্রীলঙ্কার বিপক্ষে জেতা সম্ভব।’

একদিনের বিরতি, এরপর বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) লঙ্কানদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে সাকিব বাহিনী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com