1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

এবার প্রেমের টানে সিরাজগঞ্জে ইন্দোনেশিয়ার তরুণী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রেমের টানে এবার সিরাজগঞ্জের শাহজাদপুরে ছুটে এসেছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। ভালোবেসে বাংলাদেশি তরুণকে বিয়ে করে ঘর বেঁধেছেন সিতি নুরানি নামে ইন্দোনেশিয়ার ওই তরুণী।

সিতি নুরানি ইন্দোনেশিয়ার পারিজাত কুলন থানাধীন কেটরোসনা গ্রামের বাসিন্দা। মালয়েশিয়ার একটি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত আছেন তিনি।

জানা যায়, তিন বছর পূর্বে সিতি নুরানির সঙ্গে ফেসবুকে পরিচয় হয় মালেয়েশিয়ান প্রবাসী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলের। এরপর তারা সেখানেই বিয়ে করে সংসার শুরু করেন। সম্প্রতি দেশে এসে আবার দেশীয় নিয়ম-নীতি মেনে বিয়ে সম্পন্ন হয়।

ফেসবুকের বন্ধুত্ব থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি মাসে বাংলাদেশে এসে মঙ্গলবার (৩০ আগস্ট) স্থানীয় মওলানার মাধ্যমে বাংলাদেশের রীতি ও মুসলিম শরিয়া মোতাবেক ৫০ হাজার টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

ভিনদেশী পুত্রবধূ পেয়ে আনোয়ারের মা আবেগে আপ্লুত কণ্ঠে বলেন, আমার পুত্রবধূ খুবই ভালো, সে আমাকে মা বলে ডাকে। বিদেশি পুত্রবধূর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

আনোয়ার হোসেন বলেন, ফেসবুকের মাধ্যমে ইন্দোনেশিয়ান মুসলিম পরিবারের মেয়ে সিতি নুরানীর সঙ্গে পরিচয়ের পর আমরা বিয়ে করেছি। আমার স্ত্রী আমাদের দেশ ও কৃষ্টি কালচার সম্পর্কে আমার কাছ থেকে জেনেছে। আমার পরিবার সম্পর্কে সব কিছু জেনে বাংলাদেশে আসে নুরানি। এরপর মঙ্গলবার শাহজাদপুরে বাংলাদেশের রীতি অনুযায়ী বিবাহ রেজিস্ট্রেশন করেছি।

সিতি নুরানি বলেন, বাবা-মায়ের অনুমতি নিয়েই বিয়ে করি। স্বামীর সঙ্গে সুখে-শান্তিতে ঘর-সংসার শুরু করেছি। সবার কাছে দোয়া চাই। এখানে এসে খুব ভালো লাগছে।

এদিকে, আনোয়ারের ভিনদেশি বধূকে দেখতে প্রতিদিন স্থানীয় লোকজন আনোয়ারের বাড়িতে ভিড় করছেন।

কৈজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন জানান, সম্প্রতি তারা বাড়িতে এসেছে এবং গতকাল দেশীয় নিয়ম-নীতি মেনে বিয়ে সম্পন্ন করেছেন। বিষয়টি এলাকার লোক পজিটিভলি নিয়েছেন এবং প্রতিদিনই অসংখ্য লোক তাদের দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com