1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৯০

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানে প্রলয়ঙ্কারী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯০-এ। ঘরবাড়ি ছাড়তে হয়েছে ৫ লাখ মানুষকে। এ বিপুল সংখ্যক মানুষ এখন বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া, সিন্ধু এবং পাঞ্জাব জুড়ে গড়ে তোলা ত্রাণ শিবিরে অবস্থান করছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বন্যায় ২৯ জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তান সরকারি সংস্থা এবং বেসরকারি এনজিওগুলি তাদের ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ পাকিস্তানের বন্যার্তদের সহায়তায় ত্রাণ পাঠাচ্ছে।

বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া এবং সিন্ধু প্রদেশের অনেক এলাকা এখন পানির নিচে।। জিও নিউজ জানিয়েছে, সিন্ধুতে কমপক্ষে ১৮০ জন মারা গেছে, খাইবার পাখতুনখোয়ায় ১৩৮ এবং বেলুচিস্তানে মারা গেছে ১২৫ জন।

বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ বিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে এখনো সমীক্ষা চলছে। বন্যার কারণে ১৪ লাখ ৬৮ হাজারের বেশি ঘর আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৭ লাখ ৩৬ হাজারের বেশি গবাদিপশু মারা গেছে।

দেশটির কেন্দ্রীয় দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা মন্ত্রী শাজিয়া মারি বলেছেন, এখন পর্যন্ত ৭ লাখ ২৩ হাজারের বেশি পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com