1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার সকাল ১০টায় রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে বিভিন্ন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। মনোনয়নপত্র বিতরণ আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

জেলা পরিষদের মনোনয়নের পাশাপাশি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্রও বিতরণ করা হচ্ছে। উভয় মনোনয়নপত্রের দাম ২৫ হাজার টাকা।

আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দেখা যায়, নৌকার মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই বিভিন্ন জেলার প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এবং জমা দিচ্ছেন। নিজ নিজ কর্মী সমর্থক নিয়ে শোডাউন দিতে দেখা গেছে। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পার্টি অফিসের আশেপাশের এলাকা।

সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সামনে রেখে নৌকা প্রতীকের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান।

মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। যতদিন বাঁচব, ততদিন আওয়ামী লীগের বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব।

তিনি আরও বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমায় দলীয় মনোনয়ন দেন, তাহলে আমি সিরাজগঞ্জ উন্নয়নে কাজ করে যাব। তিনি যদি আমায় মনোনয়ন না দেন, তিনি যাকে মনোনয়ন দেবেন, তার বিজয় নিশ্চিত করব৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com