1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

কয়লার দামে রেকর্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউক্রেনে যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়া থেকে অনেকেই জ্বালানি আমদানি বন্ধ করেছে। কিছু দেশ আবার আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ইউরোপে গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় জ্বালানির দাম বাড়ছে। ব্লুমবার্গ জানিয়েছে, অস্ট্রেলিয়ার নিউক্যাসল বন্দরে শুক্রবার লোডকৃত কয়লার দাম ছিল প্রতি টন ৪৩৬.৭১ ডলার, যা এ যাবতকালে সর্বোচ্চ। OPIS এর সূচক অনুযায়ী, এ দাম গত বছর একই সময়ের তুলনায় তিনগুণ বেশি।

প্রতিবেদনে ব্লুমবার্গ আরও জানিয়েছে, বিশ্বে অস্ট্রেলিয়া অন্যতম বৃহত্তম কয়লা রফতানিকারক দেশ। এ বছর লা নিনার প্রভাবে অস্ট্রেলিয়ায় প্রতিকূল আবহাওয়া দেখা দিলে কয়লার দাম আরও বাড়তে পারে। কারণ এর আগেও লা নিনার প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে কয়লা খনি থেকে কয়লা উত্তোলন ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছিল অস্ট্রেলিয়ায়।

ইউক্রেন সংঘাতকে ঘিরে রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো ও তাদের মিত্ররা। এর প্রেক্ষিতে রাশিয়াও কয়েকটি দেশে জ্বালানি সরবরাহ বন্ধ কিংবা কমিয়ে দিয়েছে। সামনের শীতে ইউরোপে গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ও কয়লার চাহিদা বৃদ্ধির পূর্বাভাসের কারণে জ্বালানির দাম হু হু করে বাড়ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com