1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

রানির মৃত্যুতে ব্রিটেনে ১০ দিনের রাষ্ট্রীয় শোক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ব্রিটিশ রাজতন্ত্রের দীর্ঘ ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে শাসন করা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা ব্রিটেন। ঘোষণা করা হয়েছে ১০ দিনের জাতীয় শোক। ১০ দিনের শোকের শেষ দিনে লন্ডনের ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

বাকিংহাম প্যালেসসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায় অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা।

প্রাসাদের মূল ফটকের সামনে দ্বিতীয় এলিজাবেথকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছেন সাধারণ মানুষ।

ফুল দিয়ে, মোমবাতি জ্বালিয়ে তারা জানাচ্ছেন দীর্ঘ সাত দশক মসনদে থাকা রানির প্রতি ভালোবাসা। গেটের বাইরে দাঁড়িয়ে অনেকেই গাইছেন জাতীয় সংগীত। এছাড়া স্কটল্যান্ডের বালমোরেল প্যালেসের বাইরে কঠোর নিরাপত্তা থাকলেও ছোট্ট পরিসরে জড়ো হচ্ছেন ব্রিটিশরা।

বৃহস্পতিবার বিকালে স্কটল্যান্ডের বালমোরেলে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সেসময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। মাত্র একদিন আগেই ওই প্রাসাদে নতুন প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসকে নিয়োগ দেন রানি।

ব্রিটেনের কয়েকটি প্রজন্ম রানি বলতেই দ্বিতীয় এলিজাবেথকে চিনেছেন। তিনি হয়ে উঠেছিলেন রানি শব্দের সমার্থক। দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের শাসনামলে ব্রিটেনের বহু পট-পরিবর্তন হয়েছে। রাজপরিবারের দাপুটে সময় থেকে তিনি দেখেছেন নাজুক অবস্থাও। এক অর্থে, তার প্রয়াণে শেষ হলো রাজপরিবারের এক বর্ণোজ্জ্বল অধ্যায়। সূত্র: ব্লুমবার্গ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com