1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

রাণী দ্বিতীয় এলিজাবেথ এঁর মৃত্যুতে-বিরোধীদলীয় নেতার শোক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৮ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট : ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ এঁর  মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রাণী দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার  স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারে নিজস্ব বাসভবন বালমোরাল প্রাসাদে  ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব গ্রহণকারী রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ৭০ বছরের রাজকার্য পরিচালনার অনন্য ইতিহাসের ইতি ঘটলো।
শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,বংশানুক্রমে সিংহাসন পেলেও রাণী দ্বিতীয় এলিজাবেথ তাঁর দীর্ঘ শাসনকালের পট এঁকেছেন নির্ভুলতার সঙ্গে। হাজার বছরের ব্রিটিশ সাম্রাজ্যে অনেক রাজা- রাণীর মধ্যে রাণী দ্বিতীয় এলিজাবেথ কর্তব্যনিষ্ঠা ও জনগণের প্রতি নিবেদিতপ্রাণ হয়ে নিজেকে নিয়েছেন এক অনন্য উচ্চতায়।
বিরোধীদলীয় নেতা বলেন, তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের আমন্ত্রণে ১৯৮৩ সালের নভেম্বর মাসে  রাণী বাংলাদেশ সফর করেন, যা ছিল তাঁর স্বাধীন বাংলাদেশে প্রথম সফর।
বিরোধীদলীয় নেতা রাণী দ্বিতীয় এলিজাবেথের আত্নার শান্তি  কামনা করেন এবং শোকাহত  পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com