1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্যান্সার আক্রান্তদের মাঝে নগদ সহায়তা ও ঔষধি চারা বিতরণ বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড

মাহির অন্তঃসত্ত্বা নিয়ে যা বললেন পরীমণি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মাসখানেক আগেই মা হয়েছেন ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি। সন্তানকে নিয়ে সুখের মুহূর্ত পার করছেন তিনি। এদিকে বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর জানিয়েছেন আরেক সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি।

গেলো সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

মাহির মা হতে যাওয়ার খবরে অনুরাগী থেকে শুরু করে তারকাদের উচ্ছ্বাসের কমতি নেই। শোবিজ অঙ্গনের বহু তারকা তাকে শুভকামনা জানিয়েছেন। তবে এই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে খানিকটা বেশি উচ্ছ্বসিত পরীমণি।

ফেসবুকে মাহিকে শুভেচ্ছা জানিয়ে পরীমণি লিখেছেন, ‘অভিনন্দন, মাহিয়া মাহি সরকার। দল ভারী হয়ে গেল আমাদের, লা লা লা। বাজি ফাটাবো, শুধু বাজি। অনেক দোয়া,অনেক ভালোবাসা।’

প্রসঙ্গত, গেল বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। আজ এই দম্পতির প্রথম বিবাহবার্ষিকী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com