1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

রিয়াদকে বিশ্বকাপ দলে না রাখায় স্ত্রীর ক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে বড় আলোচনা মাহমুদউল্লাহ রিয়াদকে ঘিরে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। এবারের বিশ্বকাপেও একই দায়িত্ব পালন করবে বলে মনে হচ্ছিল।

তবে টানা অফফর্মের কারণে দুই মাস আগে থেকে দৃশ্যপট বদলাতে থাকে। অধিনায়কত্ব হারান, দল থেকেও জায়গা হারান। তবুও সর্বশেষ এশিয়া কাপে আবারও সুযোগ পেয়েছিলেন নিজেকে প্রমাণের। কিন্তু সেখানেও নিজেকে প্রমাণে ব্যর্থ হন।

ফলাফল বিশ্বকাপের দল থেকেই ছিটকে যান। এদিকে স্বামী মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়াটা সহজে মেনে নিতে পারেননি এই ক্রিকেটারের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ক্ষোভ ঝেড়েছেন এই ক্রিকেটারের স্ত্রী।

দল ঘোষণার পর মিস্টি নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না!…………’

সেখানে অনেকে রিয়াদের স্ত্রীর সঙ্গে একাত্মতা পোষণ করেছে। অনেকে আবার এই ক্রিকেটারের স্ত্রীর সঙ্গে একমত হতে পারেননি।

রিয়াদের স্ত্রীর মিষ্টির সেই পোস্টে কমেন্টস করেছেন তার ছোট বোন জান্নাতুল কেফায়াত মন্ডি। যিনি আবার ক্রিকেটার মুশফিকুর রহিমের স্ত্রী। তিনি কমেন্টসে লিখেছেন,

‘আরেহ না, they have a team of hard hitters বলে বলে ছয় আর ছয়’

ব্যাট হাতে ৩৬ বছর বয়সী মাহমুদউল্লাহ অবশ্য ভালো ফর্মে নেই। এছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অবশ্য এই ক্রিকেটারের পরিসংখ্যান খুব বেশি আশা জাগানিয়া নয়। এই ফরম্যাটে ১২১ ম্যাচে ১১৭ স্ট্রাইক রেটে ২১২২ রান করেছেন। সর্বশেষ ১৬ ইনিংসে করেছেন মোটে ২৬০ রান। যেখানে সর্বোচ্চ মাত্র ৩১ রান। এই ফরম্যাটে সর্বশেষ ফিফটি পেয়েছেন ১৭ ইনিংস আগে তাও দুর্বল আরব আমিরাতের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com