1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

নতুন বাংলা গড়ার অন্যতম সৈনিক ছিলেন শাহ মোয়াজ্জেমঃ রওশন এরশাদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৯ বার দেখা হয়েছে

 

বঙ্গনিউজবিডি রিপোর্ট : বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।

বুধবার ১৫ সেপ্টেম্বর এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন রওশন এরশাদ। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

শোক বার্তায় রওশন এরশাদ বলেন, শাহ মোয়াজ্জেম হোসেন ছিলেন পুরোদস্তুর রাজনীতিবিদ। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, আজীবন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে উৎসর্গ করে গেছেন শাহ মোয়াজ্জেম হোসেন।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন সহযাত্রী ছিলেন তিনি। জাতীয় পার্টির রাজনীতিতে তাঁর কর্মকাণ্ড ও অবদান স্মরণীয়। শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে রাজনীতিতে যে ক্ষতি হয়েছে, তা সহসাই পূরণ হবার নয়।

অনুরূপ শোকবার্তায় সাবেক উপপ্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com