1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

শেরপুরে পিতার হাতে শিশু কন্যা খুন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩১ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট : বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের উঁচলবাড়িয়া গ্রামে পিতার হাতে কন্যা সন্তান হত্যা করার খবর পাওয়া গেছে।
২৭ সেপ্টেম্বর মংগলবার সরেজমিনে যেয়ে  এলাকাবাসী সূত্রে জানা যায়, বগুড়ার শেরপুর কুসুম্বি ইউনিয়নের উঁচুলবাড়িয়া গ্রামে গত ২৬ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতের কোন এক সময় হুমাইরা নামের দেড় বছরের শিশু কন্যাকে সিদ্দিক হোসেনের ছেলে জাকির হোসেন (৪২) তার পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করে। দুটি কন্যা সন্তানের জন্মের পর তৃতীয় কন্যা সন্তান হুমাইরা জন্মের পর থেকেই কন্যা সন্তান বিদ্বেষী জাকির মেয়ের সাথে খারাপ ব্যবহার করে আসছিলো বলে জানায় অনেকেই। তবে কন্যাকে হত্যা করলে টাকা পাবে স্বপ্নে এমন নির্দেশনা পেয়ে এ ঘটনা ঘটিয়েছে বলেও এলাকায় গুঞ্জন ছরিয়েছে।
২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জানাজানি হলে তখন জাকির হোসেনকে এলাকাবাসী কারেন্টের পিলারের সাথে বেঁধে শেরপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শেরপুর থানার এসআই হাসান ঘটনাস্থল থেকে মৃত শিশুকে উদ্ধার করে। মেয়েটির বাবা জাকির হোসেনকে আটক করে নিয়ে আসে।
এই ঘটনায় শেরপুর থানার কর্মকর্তা  আতাউর রহমান খোন্দকার জানান, পিতা কর্তৃক দের বছরের কন্যাকে পানিতে ডুবিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটি উদ্ধার করা হয়। বাবা জাকির হোসেন কে আটক করে আনা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। নিয়মিত মামলা রুজু করা হয়েছে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com