1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ছেলের জন্মদিনে একসঙ্গে অপু-শাকিব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢালিউডের শীর্ষ দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। মা-বাবার সূত্রে সেও পেয়েছে তারকাখ্যাতি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) আব্রামের জন্মদিন। ছেলের জন্মদিনে বাবা-মা দুজনই বিশেষ শুভেচ্ছাবার্তা দিয়েছেন ফেসবুকে।

এদিন রাত ১২টার দিকে অপু বিশ্বাস তার ফেসবুক পেজে জয়ের জন্মদিন উদযাপনের কিছু ছবি দেন। যেখানে দেখা যাচ্ছে, ছেলেকে জন্মদিনের কেক খাইয়ে দিচ্ছেন শাকিব খান। আবার শাকিবকেও কেক খাইয়ে দিচ্ছে জয়। আর অপু বিশ্বাস ছেলেকে আদর করছেন।

ছবিতে জয়ের সঙ্গে শাকিব-অপু ছাড়া আরও দেখা যায় শাকিবের মা-বাবাকে। সন্তানদের নিয়ে ভাতিজার জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন শাকিবের বোনও।

ছবির সঙ্গে অপু বিশ্বাস লিখেছেন, সুখি পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কথা বিবেচনা করে দুজনই খবরটি গোপন রাখেন। ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শিশু আব্রামকে কোলে নিয়ে হাজির হন অপু। তখনই তাদের বিয়ে ও সন্তান জন্মদানের বিষয়টি প্রকাশ্যে আসে।

ওই ঘটনার কিছুদিন পরই বিচ্ছেদের আবেদন করেন শাকিব। সেটা কার্যকর হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com