1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

শাকিব একজন ভালো মনের মানুষ: অপু বিশ্বাস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সোশাল মিডিয়া ও বিনোদন অঙ্গনে শাকিব-বুবলী ‘টক অব দ্য টাউন’। বুবলীর বেবি বাম্পের ছবি, তার সন্তানের বাবা কে; প্রকাশ্যে সন্তানের ছবি- সব মিলিয়েই এখন শাকিব-বুবলী খবরের শিরোনাম। এই বিতর্ক থেকে বাদ পড়ছেন না অপু বিশ্বাসও।

এবার ছেলের জন্মদিনে শাকিব খানের বাসায় বেশ খানিকটা সময় কাটিয়েছেন অপু বিশ্বাস। নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাম খানের জন্মদিন ছিল গত মঙ্গলবার। শাকিবের সঙ্গে কথা হয়েছে কি না সেই প্রসঙ্গে অপু বলেন, ‘আমরা তো বোবা নই। কথা তো টুকটাক হয়।‘শাকিব একজন ভালো মনের মানুষ।’

মঙ্গলবার সন্ধ্যায় শাকিব খানের বাসায় কেক কাটে আব্রাম খান। সেখানে মা অপু বিশ্বাসও যান। আব্রাম তার বাবা শাকিব খান, দাদা-দাদি, ফুফু ও ফুফুর ছেলে-মেয়ের সঙ্গে কেক কাটে। কেক কাটার অনুষ্ঠানের কয়েকটি স্থিরচিত্র অপু বিশ্বাস তার ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত, আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

মঙ্গলবার গভীর রাতে ফেসবুকে ছবিগুলো শেয়ার করা হলেও সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে। বুধবার দিনভর দুই তারকার ভক্তরা তাদের ফেসবুকে শেয়ার করেছেন ছবিগুলো।

অপু জানান, মঙ্গলবার সন্ধ্যায় একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে শেষ করে আব্রামের দাদার বাড়িতে গিয়েছিলেন তিনি। বলেন, ‘আব্রামের দাদার বাড়িতে গিয়ে দেখি, তার ফুফু আয়োজন করেছেন। তারপর আমরা সবাই আব্রামকে নিয়ে কেক কাটি।

অপু আরও বলেন, এখন দাদা-দাদি ছাড়া কিছুই বোঝে না আব্রাম। অনেক দিন আমার বাসায় থাকলেও এখন দাদার বাড়িই যেন তার আপন বাড়ি হয়ে গেছে। দাদা বলতে সে পাগল। দাদাও আব্রাম ছাড়া যেন থাকতে পারেন না। দুজনের দারুণ সম্পর্ক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com