1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ফিলিস্তিনে সেনা পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ১০৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ নিয়ে টানা ৮ দিনের মতো দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে। এদিকে মালয়েশিয়া গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত আছে বলে জানিয়েছে। খবর মালয়মেইলের।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, যদি জাতিসংঘ অনুরোধ জানায় তাহলে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত আছে তার দেশ। যেহেতু এখানে আন্তর্জাতিক আইনের বিষয় আছে তাই মধ্যপ্রাচ্যে শান্তিরক্ষী টিম পাঠানোর ব্যাপারে মালয়েশিয়া কোনও সিদ্ধান্ত নিতে পারে না।

ইয়াকুব বলেন, এটার সিদ্ধান্ত নেবে জাতিসংঘ। আমরা নিজেরা সেনাবাহিনী পাঠাতে পারবো না। এর আগে জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন দেশে শান্তিরক্ষী টিম পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে লেবানন, ফিলিপাইন, সুদান, সিয়েরা লিওন এবং কঙ্গো।

এদিকে, মজলুম ফিলিস্তিনিদের সুরক্ষা এবং মঙ্গল কামনায় সোমবার বাদ মাগরিব মালয়েশিয়ার জাতীয় মসজিদ ‘মসজিদ নেগারা’সহ দেশের প্রতিটি মসজিদ ও সুরাউতে সালাতুল হাজতের নামাজ আদায় শেষে মোনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার রাজা ইয়াং ডি-পারতুয়ান আগোং আল-সুলতান আবদুল্লাহ রি’আয়াতুদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ ও স্ত্রী রাজা পারমাইসুড়ি আগং টুঙ্কু হাজাহ আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়া রাজ দরবার মসজিদে ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য সালাতুল হাজত (প্রয়োজনের প্রার্থনা) করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com