1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজস্ব বৃদ্ধি, দুর্নীতি দমন ও পাচার রোধ: বাজেট বাস্তবায়নের মূল চাবিকাঠি জুলকান ইনডোর অ্যারেনা’য় সম্পন্ন হলো ‘জুলকান বিটডাউন আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আশঙ্কাজনক অবস্থায় শিশু হাসপাতালে গ্রামীণ অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ” ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছি, কোটি টাকার তদবিরেও লাভ হয়নি’ — স্বাস্থ্যমন্ত্রী রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে ঘাতক চক্রের ৬ জন শনাক্ত চাটখিলে মাদকসম্রাজ্ঞী ববিতার বিলাসবহুল জীবনযাপন, প্রশাসনের নীরবতায় উদ্বেগ “জিসানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ” শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

আজ টুঙ্গীপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৩৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আজ শুক্রবার সড়কপথে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবদীন জানান, সেসময় রাষ্ট্রপতি সাথে থাকবেন মহামান্য রাষ্ট্রপতির পারিবারিক সদস্য ও রাষ্ট্রপতির কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে বেলা পৌনে দুইটায় রাষ্ট্রপতির যাত্রা করার কথা রয়েছে।

রাষ্ট্রপ্রধান জাতির পিতার সমাধি সৌধে উপস্থিত হবার পর রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মতর্কাবৃন্দ।

রাষ্ট্রপতি হামিদ সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করবেন। মোনাজাত শেষে মহামান্য রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

পরে রাষ্ট্রপতি মোটর শোভাযাত্রা সহকারে জাতির পিতার সমাধি সৌধস্থল টুঙ্গিপাড়া থেকে কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন।

সেখান থেকে মাদারীপুর জেলার শিবচরে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত এবং মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন।

সন্ধ্যা ৭টার পরে শোভাযাত্রা সহকারে ঢাকা ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com