1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

প্রয়াত ক্রিকেটার রুবেলের জন্মদিনে স্ত্রীর আবেগঘন বার্তা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টানা তিন বছর ব্রেন টিউমার ও ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তবে শেষ পর্যন্ত লড়াইতে হার মানেন।

চলতি বছরের ১৯ এপ্রিল পৃথিবী থেকে বিদায় নেন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার।

মাত্র ৪০ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে এই টাইগার ক্রিকেটারের। ৭ অক্টোবর পৃথিবীতে আসা রুবেল আজ বেঁচে থাকলে ‘৪১’ বছর বয়সে পৌঁছাতেন। প্রয়াত স্বামীর জন্মদিনের দিনে আবেগপ্রবণ হয়ে উঠেছেন রুবেলের স্ত্রী ফারহানা রুপা চৈতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে প্রয়াত স্বামীকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করেছেন তিনি।

যেখানে তিনি জানিয়েছেন, বেঁচে থাকতে এই ক্রিকেটারের জন্মদিনে সব সময় রুবেলের কাছে পৌঁছে যেতেন। এবার আর সেই সুযোগ নেই। আর তাই এবার রুবেলের কবরের সামনে গিয়ে হাজির হয়েছেন তিনি। এ ছাড়াও স্বামীর জন্য সৃষ্টিকর্তার কাছেও দোয়া চেয়েছেন চৈতি।

নিজের ফেসবুক বিবৃতিতে রুবেলের কবরের ছবি দিয়ে চৈতি লিখেছেন, তোমার জন্মদিনে তুমি যেখানেই থাকো আমি পৌঁছেছি। কোনোদিন ভাবিনি এভাবেও দেখা করতে হবে। ভালো থেকো রুবেল। শুভ জন্মদিন রুশদানের বাবা। আমরা তোমাকে মিস করছি।

এর আগে আরেক পোস্টে রুবেলের জন্মদিনে দুইজনের কাটানো অতীত কিছু স্মতি তুলে ধরে চৈতি আরও লিখেছেন, আমার খুব অবাক লাগে, একটা মানুষ এত কম সময় পেল! এত যাওয়ার তাড়া ছিল তোমার রুবেল!!

আজকের দিনে কত কত স্মৃতি যে ভেসে আসছে। আমি রুবেলের প্রত্যেকটা জন্মদিনে রুবেলকে সারপ্রাইজ দিতাম। আমার বিয়ের পর থেকে শুরু করে প্রত্যেক বছর।

এই নিয়ে মানুষের কটু কথাও কম শুনিনি। এত ঢংয়ের কি আছে? এত কিছুর মানে কী? এখন মনে হয়, এগুলো করেই আমি রুবেলকে অসম্ভব খুশি করতে পারতাম। রুবেল সব সময় বলত, তুমি আসার আগে আমি যে এত স্পেশাল এটাই জানতাম না।

রুবেল তুমি ভালো থেকো। আল্লাহ সুবহানাতায়ালা তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে প্রবেশ করান। তোমার জন্মদিনে আজ এতটুকুই চাওয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com