1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জাপার সম্মেলন প্রস্তুত কমিটিতে রাঙা অন্তর্ভূক্ত; সারাদেশে আরো ১৮জন সদস্য মনোনীত, ফখরুজ্জামান জাহাঙ্গীরের পদন্নোতি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় পার্টির আসন্ন ২৬ নভেম্বরের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটিতে দলের সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ, রংপুর ১(গঙ্গাচড়া) আসনের এমপি মশিউর রহমান রাঙাকে যুগ্ম আহবায়ক হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্’র সুপারিশে পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ তার অন্তর্ভূক্তিপত্রে স্বাক্ষর করেন।

একই নির্দেশনায় আরো ১৮ জনকে সম্মেলন প্রস্তুত কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব প্রদানের জন্য সুপারিশপত্রে স্বাক্ষর করেছেন বেগম রওশন এরশাদ।

সদস্য হিসেবে যাদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে, তারা হলেন-আব্দুর রউফ মানিক(রংপুর), অ্যাড. মাহবুবুল আলম বাচ্চু(যশোর), অ্যাড. আকরাম হোসেন(যশোর), সৈয়দ অহিদুল ইসলাম তরুণ(নড়াইল), খন্দকার মনিরুজ্জামান টিটু (ফরিদপুর), অ্যাড. শোয়েব আহমেদ,(সিলেট), শাহ আশরাফুল আলম শামীম, আব্দুল আজিজ চৌধুরী, শাহ জামাল রানা(ব্রাক্ষ্মণবাড়িয়া), আব্দুল ওয়াদুদ চৌধুরী মঞ্জু (নোয়াখালী), মোল্লাহ শওকত হোসেন বাবুল(খুলনা), অ্যাড.এসএম মাসুদুর রহমান(খুলনা), মুজিবুর রহমান ডালিম(সিলেট), মির্জা ইকবাল কবীর(কিশোরগঞ্জ), শারমিন পারভিন লিজা(ঢাকা), তাহেরা মোশারফ শুভা ও সালামত আলী বাচ্চু।

এছাড়া পৃথক এক নির্দেশনায় সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্’র সুপারিশে সম্মেলন প্রস্তুত কমিটির কেন্দ্রীয় সদস্য ও পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীরকে পদন্নোতি দিয়ে যুগ্ম আহবায়ক করেছেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

এসব আদেশ এরইমধ্যে কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় চলছে জাতীয় পার্টির ১০ম জাতীয় সম্মেলনের চুড়ান্ত প্রস্তুতি। সারাদেশে তৃণমূল নেতাকর্মীরা জেগে উঠেছে পল্লীবন্ধুর আদর্শিক উত্তরসূরি খুঁজে পেতে। বহিস্কার-অব্যাহতি এবং অভিমান ও দ্বন্দ্ব ভুলে গিয়ে নতুন নেতৃত্বের প্রত্যাশায় দেশজুড়ে চলছে সম্মেলন প্রস্তুত কমিটির জোরাল কর্ম তৎপরতা। এরইমধ্যে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে রাজধানী ঢাকাসহ সারাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com