1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

হামাসের সুড়ঙ্গ থেকে ইসরাইলে রকেট হামলায় !

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৫৫৬ বার দেখা হয়েছে

এদিকে পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি ও ইসরাইলের সংঘর্ষে দুই ইসরাইলি সেনাবাহিনী আহত হয়েছেন। অপরদিকে ইসরাইলি হামলায় ১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি ফিলিস্তিনি প্রতিবাদকারীদের ছোড়া গুলিতে দুই ইসরাইলি সেনা আহত হয়েছেন।

ইসরাইলি সংবাদ মাধ্যম হারেৎজ জানিয়েছে, হামাসের ছোড়া রকেটে গাজা সীমান্তে ইসরাইলের দুই বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক দুইজন থাইল্যান্ডের। এ ছাড়া ওই হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সরোকা মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এশকল অঞ্চলে হামাস উপর্যুপরি রকেট হামলা চালায়। এতে ১০ ইসরাইলি হতাহত হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। মেগান ডেভিড অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক এ সংবাদ মাধ্যমটি।

ইসরাইলি সংবাদ মাধ্যম হারেৎজের বরাত দিয়ে বলা হয়, ফিলিস্তিনের গাজা অঞ্চল থেকে ৫০টি রকেট ওই অঞ্চলে আঘাত হানে। এর মধ্যে একটি রকেট গোলাঘর ও অপরটি আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়। এতে আবাসিক ভবন ও গোলাঘরের ক্ষয়ক্ষতি হয়।

এর আগে গাজার এরেজ ক্রসিং এলাকায় মর্টার শেলের হামলায় এক ইসরাইলি সেনা আহত হয়। ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, লরিগুলোকে মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার জন্য ক্রসিংটি চালু হওয়ায় হামাস মর্টার ছোড়ে।

মুসলিমদের পবিত্র প্রথম কিবলা আলআকসায় নামাজ পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশ ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত চলছে। সংঘাতের নবম দিনে ইসরাইলি হামলায় ২১৪ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। অপরদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের (হামাস) হামলায় ১২ ইসরাইলি নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com