1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

রংপুরের বিভাগীয় সমাবেশ সফল করতে দিনাজপুরে বিএনপির ব্যাপক প্রস্তুতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রংপুরে বিভাগীয় সমাবেশ সফল করতে দিনাজপুর জেলার তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারনায় নেতাকর্মীদের মাঝে জাগরনের সৃষ্টি করেছে। তৃণমূলে ফিরেছে উৎসাহ-উদ্দীপনা আর চাঙাভাব।

বেগম খালেদা জিয়ার মুক্তি, চাল-ডাল, জ্বালানি তেল, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি-দুঃশাসন, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকান্ড ও সন্ত্রাসীদের গুলিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক নেতাকর্মী হত্যার প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোর মতো এবার রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে দিনাজপুর জেলা বিএনপি এসব প্রচারনা চালিয়ে যাচ্ছে। বিএনপি বাদেও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্য অঙ্গ সংগঠনের নেতারাও দিন-রাত কাজ করছেন।

দেশের অন্য স্থানের সমাবেশে কী ধরনের বাধা সামনে এসেছিল তা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সমাবেশের আগে অন্যান্যস্থানের মতো যদি বাস বন্ধ থাকে সে ক্ষেত্রে করণীয় কী তা ঠিক করছেন নেতারা। সকল বাধা অতিক্রম করে রংপুরের সমাবেশে পৌঁছাতে হবে ও সফল করতে হবে এমনটাই বললেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, আগামী ২৯ অক্টোবরের সমাবেশকে সফল করতে গত ২১ অক্টোবরের মধ্যে দিনাজপুর জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভায় সভা-সমাবেশ করেছে জেলা বিএনপি। এখন ইউনিয়নে ইউনিয়নে চলছে উঠান বৈঠকসহ বিভিন্ন করনীয় সম্পর্কে প্রচারনা। যদি অন্যস্থানের মতো বাস চলাচল বন্ধ করা হয় সেক্ষেত্রে করনীয়ও ঠিক করা হচ্ছে। তবে বাস চলাচল স্বাভাবিক থাকে তবে দিনাজপুর থেকে প্রায় ২৫০টি বাসে নেতাকর্মী-সমর্থকরা যাবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com