1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছে মানুষ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩৬০ বার দেখা হয়েছে

সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় এলাকায় কিছু গাছ ভেঙে পড়া ছাড়া তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল থেকে উপজেলার ১৭৫টি আশ্রয়কেন্দ্র থেকে ১৮ হাজার ৩৬৬ জন মানুষ তাদের নিজ গৃহে ফিরে গেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ূন কবির।

তিনি জানান, সোমবার বিকেল থেকে গৃহপালিত পশুপাখি ও মালামাল নিয়ে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়া মানুষেরা ভোরের দিকেই তাদের নিজ গৃহে ফিরে গেছেন।

লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস জানান, তার ইউনিয়নে অন্তত ১৮টি আশ্রয়ণ কেন্দ্র থেকে প্রায় ২ হাজার মানুষ নিজ বাড়িতে ফিরেছেন। কিছু যায়গায় এখনো মানুষ রয়েছেন। তারা দুপুরের মধ্যেই বাড়িতে ফিরবেন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কলাপাড়া উপজেলায় কোথাও কোন দুর্ঘটনার খবর আমাদের কাছে আসেনি।

পটুয়াখালী-৪ আসনের সাংসদ মহিব্বুর রহমান জানান, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় মানুষের জানমালের নিরাপত্তার লক্ষে সব পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছিল। এবং আমি নিজেও ঝড়ো বৃষ্টির মধ্যে শুকনা খাবার নিয়ে বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে গিয়েছি। আল্লহর রহমতে আমার নির্বাচনী এলাকায় তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সব সময়ই সচেষ্ট থাকবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com