1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

ভারতে ইনিংস ব্যবধানে জিতল মুমিনুল-মিঠুন-তাইজুলরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাদা পোশাকে বাংলাদেশের দৈন্যদশা কাটেনি এখনও। তবে ভারত সফরে ‘এ’ দলের উজ্জ্বল পারফরম্যান্স দিচ্ছে দিন বদলের ইঙ্গিত। তামিল নাড়ু একাদশকে হেসে খেলে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় ‘এ’ দল। ইনিংস ব্যবধানে প্রথম চারদিনের ম্যাচ জিতে নিয়েছে সফরকারীরা।

শুক্রবার এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলায় তামিল নাড়ুর অবশিষ্ট চার উইকেট তুলে নিয়ে জয়ের উল্লাসে মাতে টাইগাররা। প্রথম ইনিংসে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ২৫২ রানের বেশি করতে পারেনি তামিল নাড়ু। ফলে ইনিংস ও ৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

বাংলাদেশের নিজেদের প্রথম ইনিংসে করেছিল ৩৪৯ রান। অধিনায়ক মিঠুনের অপরাজিত ১৫৬ ও ওপেনার সাদমান ইসলামের ৮৯ রানে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও জ্বলে ওঠেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে চার উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ঝুলিতে পুরেছেন পাঁচ উইকেট। গতকালই তিন উইকেট পেয়েছেন এই বাঁহাতি। এদিন ভিগনেশ এল ও অশ্বিন ক্রাইস্টকে আউট করে পূর্ণ করেন পাঁচ উইকেট।

দুই পেসার খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজাও দুই উইকেট নিয়ে রেখেছেন অবদান। প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন রাজা।

তামিল নাড়ুর সর্বোচ্চ রান এসেছে অশ্বিনের ব্যাট থেকে। কট বিহাইন্ডের ফাঁদে ফেলে তার ৯২ বলে ৫৭ রানের ইনিংসের সমাপ্তি টানের তাইজুল। তৃতীয় দিন শেষে স্বাগতিকদের ম্যাচ বাঁচানোর আশা টিকে ছিল ৪১ রানে অপরাজিত থাকা আদিত্যিয়া গনেশের ওপর। এদিন ৯৫ বলে ৪৮ রান করে রাজার শিকারে পরিণত হন তিনি।

দ্বিতীয় ও সবশেষ চার দিনের ম্যাচ মাঠে গড়াবে আগামী ১ নভেম্বর থেকে। একই ভেন্যুতে হবে সেই ম্যাচটিও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com