1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক,

ইউক্রেন অভিযানকে ঘিরে রাশিয়াকে কঠোরভাবে সতর্ক কর দিল ব্রিটেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনাকে কেন্দ্র করে রাশিয়াকে কঠোরভাবে হুঁশিয়ার করে বার্তা দিয়েছে ব্রিটেন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি আইনপ্রণেতাদের বলেন, কোনো দেশই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলছে না। এ ছাড়া কোনো দেশ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা রাশিয়াকে হুমকি দিচ্ছে না।

তিনি আরও বলেন, তার স্পষ্ট জেনে রাখা উচিত ব্রিটেন এবং আমাদের মিত্রদের জন্য পারমাণবিক অস্ত্রের যেকোনো ব্যবহারই সংঘাতের প্রকৃতি পরিবর্তন করবে। রাশিয়ার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

এদিকে গতকাল (সোমবার সকালে) ইউক্রেনজুড়ে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়া থেকে ৫০টি বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। কিয়েভের কর্মকর্তারা বলেছেন, ৭টি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর টানা ২৫০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু মানুষের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে দেশটি যেসব দেশ অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে, এরমধ্যে ব্রিটেন অন্যতম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com