1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির নির্যাতিত সকল নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৩.০৬ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ০৬ শতাংশ।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল দেশে করোনা শনাক্তের হার ছিল ২.৪১ শতাংশ এবং শনিবার শনাক্তের হার ছিল ২.৮৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৭৩ জন ঢাকা বিভাগের, ৩ জন ময়মনসিংহ বিভাগের, ৬ জন চট্টগ্রাম বিভাগের, ৯ জন রাজশাহী বিভাগের, ১ জন রংপুর বিভাগের ও ২ জন সিলেট বিভাগের। তবে, গত ২৪ ঘণ্টায় বরিশাল ও খুলনা বিভাগের কারো করোনা শনাক্ত হয়নি।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৫ হাজার ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ২৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮১ হাজার ১০২ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com